বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্সের ৫ নম্বরে বাংলাদেশের মিথিলা, কাঁদছেন আনন্দে

বিনোদন ডেস্ক : বাংলাদেশের মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। বর্তমানে তিনি লড়ছেন মিস ইউনিভার্স হওয়ার প্রতিযোগিতায়। মঙ্গলবার, ১১ নভেম্বর এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভক্তদের ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অমূল্য ৭৩ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না। আমার ভালোবাসা ও শ্রদ্ধা রইল আমাদের সব ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়, মাগুরার মানুষ, মডেল সহকর্মী, ছেলে ও মেয়ে সবাইকে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের শুভাকাঙ্ক্ষী, সব গণমাধ্যমের সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, আমার শিক্ষক ও পরামর্শদাতা, বিউটি পেজেন্টপ্রেমী ও অনুসারী, বিশেষ করে আমার আম্মু, বড় আপু এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা।’

শেষে মিথিলা আরও যোগ করেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এখন কাজ করতে হবে। বাংলাদেশে মুকুট আনতে হবে। বাংলাদেশ আনস্টপেবল!’

তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা শুভকামনা জানাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মিথিলার এই অর্জনের জন্য। পাশাপাশি বাংলাদেশের অনেক তারকারাও মিথিলার জন্য ভোট চাইছেন। সে তালিকায় জয়া আহসান ছাড়াও রয়েছেন তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদির, শেখ শাদী, শাম্মী ইসলাম নীলা, হৃদি শেখসহ অনেকেই।

মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। চলছে ভোটদান। বিশ্বের ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে সেটি দেখা যাবে আর মাত্র নয় দিন পরই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০