বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান হাবিবের

হাবিবুর রহমান সোহাগ: কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ১নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে কেঁড়াগাছি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. শাহানারা পারভীন (বকুল)।

কেঁড়াগাছি ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিসেস ইসমত আরা সাথীর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাশিদা আশরাফ, কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, কেঁড়াগাছি ইউনিয়নের সার্বিক উন্নয়ন আমার অগ্রাধিকারে ছিল এবং থাকবে। মজুমদার খালের উপর ব্রিজ নির্মাণ, এলাকার রাস্তাঘাট সংস্কার, স্কুল-কলেজ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিন— আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আবারও বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

প্রধান বক্তা অ্যাড. শাহানারা পারভীন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!