বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিলাসবহুল নৌকায় ভেসে কোথায় সময় কাটাচ্ছেন প্রভা?

বিনোদন ডেস্ক: সময়টা বেশ ভালোই কাটছে আলোচিত অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভার। কাজের ব্যস্ততার মাঝে একটু সুযোগ পেলেই তিনি ছুটে যান দূর-দূরান্তে। প্রায়ই দেশের বাইরে ছুটি কাটাতে দেখা যায় তাকে, যেখানে তিনি নিজের মতো করে সময় কাটান।

এখন নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন প্রভা। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে সামাজিক মাধ্যমেও সরব এই অভিনেত্রী। কোথাও ঘুরতে গেলে সেই মুহূর্তগুলো তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি প্রভার সামাজিক মাধ্যম দেখে জানা গেছে, তিনি এখন সমুদ্র বিলাসে মগ্ন। সদ্যই স্কুবা ডাইভিংয়ের ছবি দিয়েছেন তিনি; সুইমসুট পরে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।

এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন, যা ভক্তদের নজর কাড়ে। ছবিতে দেখা যায়, হালকা নীল রঙের একটি পোশাকে বিলাসবহুল নৌকায় বসে আছেন তিনি। ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি ফুল এবং ফলের ঝুড়ি দিয়ে সাজানো। চারপাশের নীল সমুদ্র এবং খাড়া পাহাড়ের দৃশ্য ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবিগুলোতে প্রভাকে বেশ হাস্যোজ্জ্বল দেখায়।

তবে ছবির ক্যাপশনে প্রভা তার সমালোচকদের উদ্দেশে একটি ব্যঙ্গাত্মক বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘আমি দেখছি আমার সমালোচকরা অতিরিক্ত কাজ করছে। আমার সাক্ষাৎকার, আমার ভ্রমণ, আমার হাসি- সবকিছুই তারা অনুসরণ করছে। চিন্তা করো না, প্রভার এই শো-তে তোমাদের বিনামূল্যে সাবস্ক্রিপশন এখনও চালু আছে! নাটক উপভোগ করো।’

যদিও প্রভা নির্দিষ্ট করে জানাননি তিনি কোথায় অবস্থান করছেন, তবে ছবির আবহ এবং নৌকার ধরণ (লং-টেইল বোট) দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি থাইল্যান্ডের বিখ্যাত ক্রাবি বা এর কাছাকাছি কোনো দ্বীপে অবসর যাপন করছেন।

প্রভার এই ছবিগুলোতে ভক্ত-অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করেন, অনেকেই তার ভ্রমণের জন্য শুভকামনা জানান। কেউ কেউ তার সৌন্দর্যের প্রশংসাও করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘আপনাকে অসাধারণ লাগছে,’ আরেকজন লিখেছেন, ‘প্রকৃতির মতোই সুন্দর।’

প্রভা বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি তিনি নাম লিখিয়েছেন সিনেমাতেও। সম্প্রতি তিনি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০