বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদ্য নিযুক্ত ১১ ডিসির বিরুদ্ধে তদন্ত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগকে ঘিরে ফের বিতর্ক দেখা দিয়েছে। নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত ও যোগ্যতা-সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্তের আবেদন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ওই আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলেও এ নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতা যাচাই নিয়ে প্রশাসনের অভ্যন্তরে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কয়েকজন কর্মকর্তা সরাসরি একটি রাজনৈতিক দলের সুবিধাভোগী হিসেবে বিবেচিত, আবার কয়েকজনের পূর্ববর্তী কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক নৈতিকতা নিয়েও গুরুতর সন্দেহ রয়েছে।

সংগঠনটির দাবি, তাদের মধ্যে কেউ কেউ অতীতে প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, কেউ আবার প্রশাসনিক নীতিমালা ও আচরণবিধি অমান্য করেছেন। আবার কিছু কর্মকর্তার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা জেলা প্রশাসকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য যথেষ্ট নয়।

এ অবস্থায় প্রশাসনের নিরপেক্ষতা, জবাবদিহিতা ও দক্ষতা রক্ষার স্বার্থে সদ্য সম্পন্ন এ নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

আবেদনে বিশেষভাবে ১১ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়। এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছে গাজীপুরের জেলাপ্রশাসক আজাদ জাহান, মাদারীপুরের জেলা প্রশাসক আফসানা বিলকিস, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, চট্রগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, নোয়াখালীর জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বরগুনার জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ, সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার, মেহেরপুরের জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়নকৃত মোহাম্মদ শফিউল আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০