বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খরিয়াটি পূর্ব পাড়া ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এর উপস্থিতিতে এসআই আব্দুর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আঃ করিম, দরগাহপুর ইউনিয়ন কমান্ডার শেখ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা ছহিল উদ্দিন, শওকত আলী, আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী বৃহস্পতিবার বেলা ২টার দিকে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০