বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ নভেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির প্রতিটি ইউনিয়নে আধুনিক খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5937; AI_Scene: (-1, -1); aec_lux: 196.33168; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

রিজাউল করিম: নির্বাচিত হলে যুব সমাজের জন্য আশাশুনির প্রতিটি ইউনিয়নে আধুনিক ও মানসম্মত খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের (আশাশুনি-কালিগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে আশাশুনির শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার আগে উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে তিনি এই প্রতিশ্রুতি দেন।

দ্বিতীয় সেমিফাইনালে লালুয়া বাগালি আগমনী ফুটবল একাদশ ও হাজীপুর ইয়ং স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এ খেলা গোল শূন্য ড্র হয়।
পরে টাইব্রেকারে হাজীপুর ইয়ং স্পোর্টিং ক্লাব ৪–২ গোলে লালুয়া বাগালি আগমনী ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কাজী আলাউদ্দিন আরো বলেন, বানভাসি ও দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভেবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। গত পাঁচ বছরে কালিগঞ্জ–আশাশুনির মানুষের স্বপ্ন, কষ্ট ও উন্নয়নের প্রত্যাশাকে আমি হৃদয়ের গভীরে ধারণ করেছি। ভবিষ্যতেও এই অঞ্চলের প্রতিটি অবহেলিত মানুষের দায়িত্ব নিবিড়ভাবে পালন করতে চাই।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব ও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাদকাসক্ত করে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। আমরা সেই ষড়যন্ত্রকে সফল হতে দেব না।

এসময় মধ্যমা একসারা মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন এবং কেন্দ্রীয় কৃষকদলের নেতা আমিনুর রহমান মানু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০