
মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ,গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন সায়কা পারভীন।
রোববার (১৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে বিভাগে যোগ দেন।
সায়কা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
শিক্ষাজীবন থেকেই তিনি গবেষণা, সমাজউন্নয়ন, নেতৃত্ব এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন।
গণ বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
বিভাগীয় প্রধান প্রফেসর নীলুফার সুলতানা বলেন, আমরা
আশা করছি বিভাগের অগ্রগতিতে তিনি অন্যান্য শিক্ষকদের সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।
অনুভূতি প্রকাশ করে সায়কা পারভীন বলেন, সহকর্মীদের সঙ্গে দলগতভাবে কাজ করে বিভাগকে আরও এগিয়ে নিতে চাই এবং এ ক্ষেত্রে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
মন্তব্য করুন