বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় জামায়াত অঙ্গীকারবদ্ধ: মাওলানা আবদুর রহমান

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মৌলভী রাশেদুল ইসলাম। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই দলের প্রধান অঙ্গীকার। সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় জামায়াত অঙ্গীকারবদ্ধ। তাই সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতে যেমন ছিল, বর্তমানে তেমনি আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনসমর্থনই জামায়াতের শক্তি। জনগণের সার্বিক কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দল কাজ চালিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় একটি সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য।

আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, অধ্যক্ষ সাইদ আহসান বুলবুল এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. শেখ ইমাম হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১০

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

২০