বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না: আফরোজা আখতার

ডেস্ক রিপোর্ট: কথায় নয়, কাজে প্রমাণ দিতে চান সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সুধিজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নবাগত এই জেলা প্রশাসক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। জনগণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনোভাবেই এ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন, আমরা শুধু এই প্রক্রিয়াকে সুষ্ঠু ও সুন্দর করতে যা যা করার প্রয়োজন, তাই করবো। আমি কথায় নয়, কাজে প্রমাণ দেব।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ও সম্পৃক্ততা না থাকলে কোনো বিষয়ই সরকারের পক্ষে একা সম্ভব নয়।

সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক আবু তালেব মোল্যা, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সদর থানা জাসাসের আহ্বায়ক মোঃ আব্দুল কাদের প্রমুখ।

এর আগে উপস্থিত সুধিজন জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরার আম, কুল, টালি বিদেশে রপ্তানি হলেও মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে, কৃষকরা ন্যায্য মূল পাচ্ছে না। শহরের সৌন্দর্য রক্ষায় প্রাণসায়ের খাল খনন জরুরি। জলবায়ু পরিবর্তনের কারণে বাল্যবিবাহ বাড়ছে। জুয়া ও মাদকের ভয়াবহতা বেড়েছে। সুন্দরবনসহ পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে তা বিকশিত হচ্ছে না। সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দ্রুত নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরা-ভেটখালি সড়কের কাজ ভালোভাবে করার বিষয়ে সতর্ক থাকতে হবে। যোগযোগ ব্যবস্থার উন্নতি করতে সাতক্ষীরায় রেল লাইন প্রয়োজন। দেশের অর্থনীতিসহ সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় অগ্রণী ভূমিকা পালন করলেও সাতক্ষীরা জেলা সবসময় অবহেলা ও বৈষম্যের শিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০