
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতারুল আলম (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) সকালে অটোরিকশাযোগে টাঙ্গাইল–ধামরাই সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পথে দুর্ঘটনায় পতিত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোহাম্মদ আখতারুল আলম অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। পথে একটি মালবাহী ট্রাকের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহাম্মদ আখতারুল আলমের মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন