বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৫, ২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী নাকি কেবলই প্রচার

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু এই অনাগ্রহী দুটি মানুষকে জুটি করেই তৈরি হয়েছে একের পর এক ছবি। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ছবিতে জুটি হিসেবে তাদের দেখা গেছে।

মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ নামের একটি ছবি। সেই ছবি করতে গিয়ে দুই তারকা হৃদয়ের কাছাকাছি এসেছেন বলে গুঞ্জন শোনা যায়।

গেল বছরের জুলাই বিপ্লবের পর থেকেই আরিফিন শুভ নানা কারণে আলোচনায়। সেসময় তিনি জানান তার দাম্পত্য জীবনের ইতি টানার কথাও। স্ত্রী অর্পিতার সঙ্গে সম্পর্ক টিকে নেই-এ খবর তিনি প্রকাশ্যে স্বীকার করার পরই শুরু হয় নতুন জল্পনা। সে সময় গুঞ্জন ওঠে শুভর ব্যক্তিজীবনে ফাটল নাকি ঐশীর কারণে!

কারণ হিসেবে অনেকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়াতেই সন্দেহ ঘনীভূত হয়েছে। এরপর অবশ্য সে গল্প ও গুঞ্জন পানি পায়নি। তবে জিইয়ে ছিল কৌতুহল। সে কৌতুহল ডালপালা ছড়াতে ছিল এতোদিন।

এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক-নায়িকা। ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন। ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন। ছবি যেন নিজেরাই বলছে তাদের গল্প।

কিন্তু রহস্য আরও গভীর হলো ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

এসব ক্যাপশনে বেড়েছে কৌতুহল। নেটিজেনরা প্রশ্ন করছেন, সত্যিই কি প্রেমে পড়েছেন শুভ-ঐশী? নাকি এটি ‘নূর’ সিনেমার প্রচার।

অনেকে বলছেন শুভ ও ঐশীর ক্যাপশনগুলো মূলত রাহয়ান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমার গানের লাইন। হয়তো শিগগিরই সেই গান প্রকাশ হবে। তারই প্রচারণা চলছে এখন।

তবে সব রহস্যের জবাব তো মিলবে সময়ের কাছেই। অপেক্ষা করা যাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

১০

নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

১৩

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

১৪

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

১৫

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

১৭

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

১৮

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

১৯

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

২০
error: Content is protected !!