বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে পূর্ব সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলগুলোর মধ্যে দুর্যোগের পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ‘জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ)’ প্রকল্পের আওতায় উপকূলীয় নারীদের দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা আরও শক্তিশালী কার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় এবং গ্রীন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পূর্ব সতর্কতা কিট, উদ্ধার সরঞ্জাম এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ। এসব উপকরণ দুর্যোগের সময় দ্রুত সতর্কতা প্রচার, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও জরুরি সাড়া প্রদানে স্বেচ্ছাসেবক দলগুলোর দক্ষতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। তিনি বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগের সময়ে ক্ষতি কমাতে এসব উদ্ধার ও পূর্ব সতর্কতা উপকরণের সঠিক ব্যবহার অপরিহার্য। শুধু দুর্যোগের সময় নয়, এসব সরঞ্জামের যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান। আরো বক্তব্য রাখেন ইউএনডিপির হেড অফ কমিউনিকেশন্স মোঃ আব্দুল কাইয়ুম।

উপকরণ বিতরণের আগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং ফায়ার সার্ভিসের প্রশিক্ষকরা নারী স্বেচ্ছাসেবকদের উপকরণ পরিচিতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন দেন।

অনুষ্ঠানে সিপিপির সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী আকবর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবক দলগুলোর কাছে ট্রাংকভর্তি উপকরণের চাবি হস্তান্তর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১০

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১১

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১২

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

১৩

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

১৪

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১৫

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১৬

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১৭

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৮

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৯

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

২০
error: Content is protected !!