
মেহেদী হাসান শিমুল: হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ড. মো: আতিকুস সামাদকে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেওয়া হয়।
ড. মো. আতিকুস সামাদ ২০২৪ সালের (১ সেপ্টেম্বর) হাইকোর্টের ডেপুটি রেজিস্টার হিসেবে নিয়োগ পান।
তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামে।
মন্তব্য করুন