বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে দেওয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর দলে তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নাছিম ফারুক খান মিঠুর আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন-দল এমনটাই প্রত্যাশা করছে।

দলীয় সূত্র মতে, পূর্ববর্তী নেতৃত্ব সংকট ও সাংগঠনিক কর্মকাণ্ডে মতানৈক্যের কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন পর পুনরায় সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরছেন নাছিম ফারুক খান মিঠু। স্থানীয় নেতাদের অনেকে বলছেন, আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় তাঁকে সঙ্গে পাওয়ায় জেলা বিএনপি আরও সংগঠিত হবে।

নাসিম ফারুক খান মিঠু বলেন, আমি সবসময়ই দলের সঙ্গে থেকেছি, ভবিষ্যতেও দলের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে চাই। দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

১

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

২

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

৩

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

৪

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৫

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

৬

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৭

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৮

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

৯

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১০

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১১

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১২

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১৩

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১৪

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৫

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১৬

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৭

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৮

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১৯

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

২০