
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষয়ক্ষতি হ্রাসে করণীয় নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সমতা ফোরাম ও সিএসও হাব সাতক্ষীরার আয়োজনে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমতা ফোরামের সভাপতি মো. আনিচুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
ভূমিজ ফাউন্ডেশন ও অ্যাকশনএইডের সহযোগিতায় বাস্তবায়িত সুশীল প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন সমতা ফোরামের সেক্রেটারি শফিকুল ইসলাম এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার।
এসময় তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান, আজকের পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার, রূপালীর জুলফিকার রায়হানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের জীবনযাত্রা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ঝুঁকিতে পড়বে।
তাই সবাইকে সচেতন হয়ে গাছ লাগানো, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন