বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সুন্দরবন দস্যু ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার ড. মনিরুজ্জামানের

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেছেন, এমপি নির্বাচিত হলে সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন হরিনগরের বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন।

সমাবেশে তিনি বলেন, সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা চলে হাজারো জেলে, বাওয়ালী ও মৌয়ালীর। কিন্তু দস্যুচক্র, চাঁদাবাজি এবং পর্যাপ্ত নিরাপত্তাহীনতার কারণে বনজীবীরা প্রতিনিয়ত আতঙ্কগ্রস্ত হয়ে বনে প্রবেশ করেন। তিনি বলেন, অবহেলা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দস্যুচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন সময় এসেছে সুন্দরবনকে সত্যিকার অর্থে নিরাপদ করার।

ড. মনিরুজ্জামান আরও বলেন, নির্বাচিত হলে সুন্দরবনে নিরাপত্তা বাড়াতে বিশেষ টাস্কফোর্স গঠন, বনজীবীদের জন্য জরুরি নিরাপত্তা তহবিল, দুর্ঘটনা সহায়তা এবং কর্মপরিবেশ নিশ্চিতে আলাদা ইউনিট গঠন করা হবে।

সমাবেশে উপস্থিত স্থানীয় বনজীবীরা অভিযোগ করে বলেন, দস্যুচক্রের কারণে বর্তমানে বনে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় জাল-নৌকা লুট হয়, দিতে হয় মুক্তিপণ। তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তার জোরালো দাবি জানিয়ে আসছেন।

ড. মনিরুজ্জামান তাদের আশ্বস্ত করে বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়-এটি উপকূলের জনজীবনের ভিত্তি। একে সুরক্ষিত রাখতে না পারলে উপকূলের জীবন ও অর্থনীতি দুটোই ঝুঁকিতে পড়বে। তাই দস্যুমুক্ত সুন্দরবন গড়াই আমার প্রধান লক্ষ্য।

নির্বাচনী সমাবেশে সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক চৌধুরী মাজাহারুল ইসলাম (সিবা সানু)। তিনি তার বক্তব্যে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. মনিরুজ্জামানের ওপর আস্থা রেখেছেন, আপনারাও সকল বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করুন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডি.এম আব্দুস সামাদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী ও কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ।

এছাড়াও নির্বাচনী সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!