বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে স্কুল ও বাংলালিংক টাওয়ারে চুরি, দু’জন গুলিবিদ্ধ, আটক ১

Oplus_131072

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় ও তার পাশের বাংলালিংক টাওয়ারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় বাংলালিংক টাওয়ারের কর্মীরা ধাওয়া দিলে চোরেরা গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় মোসলেম আলী নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভােরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন, বাংলালিংক টাওয়ারের টেকনিশিয়ান রিগ্যান হোসেন (৩৫) ও আকরাম হোসেন (৪৫)। এরমধ্যে গুলিবিদ্ধ আকরাম হোসেনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হলেও রিগ্যানকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে আটক ব্যক্তির নাম মোসলেম আলী (৩৮)। তিনি উপজেলার উজয়মারী গ্রামের কাসেম আলী গাজীর ছেলে। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বহু অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহেরসহ নিজদেবপুর গ্রামের আব্দুল মাজেদ, আব্দুল জব্বারসহ একাধিক ব্যক্তি জানান, রাতের কোন এক সময় চোরেরা প্রাচীর টপকে প্রথমে উজ্জীবনী ইনস্টিটিউ মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ঢুকে গ্রিল বেয়ে দ্বিতীয় তলায় ওঠে। তারা প্রথমে প্রধান শিক্ষকের রুমের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও পরে কম্পিউটার রুমে ঢুকে কম্পিউটার, হার্ডডিস্ক ও ল্যাপটপ নেয়। এরপর শিক্ষকদের রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত আলমারির দরজা, ড্রয়ার ভেঙে তছনছ করে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। পরে সেখান থেকে বেরিয়ে পাশের বাংলালিংক টাওয়ারে প্রবেশ করে। সেখান থেকে ৩টি ব্যাটারি চুরি করে ভ্যানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় আকরাম হোসেন দেখতে পেয়ে ধাওয়া করে। একই সাথে বাংলালিংক টাওয়ারের গাড়ি নিয়ে পিছন থেকে ধাওয়া করে টেকনিশিয়ান রিগ্যান একজনকে ঝাপটে ধরলে তাকে গুলি করে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ওই সময় স্থানীয়রা ভ্যান চালক মোসলেম আলীকে বাংলালিংক টাওয়ারের ৩টি ব্যাটারিসহ আটক করেন। পরে পুলিশ তাকে নিয়ে যায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের নৈশপ্রহরী ইয়াসিন জানান, ভোরে আযানের সময় ঘুম থেকে উঠে দেখি গেটে তালা দেওয়া কিন্তু ভিতরে প্রধান শিক্ষক এবং কম্পিউটার রুমের দরজা খোলা। তখন আমি দ্বিতীয় তলায় শিক্ষকদের রুমের তালা ভাঙা দেখে প্রধান শিক্ষক মাহমুদুন্নবীকে খবর দেই।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একজনকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!