বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুল্যায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির নির্বাচনী সমাবেশ

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 6218; AI_Scene: (-1, -1); aec_lux: 229.75461; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

 

রিজাউল করিম: সাতক্ষীরার আশাশুনির কুল্যায় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কুল্যা ইউনিয়ন বিএনপির আয়োজনে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুরুল হুদার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো: খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান লাল্টু প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, নির্বাচিত হতে পারলে বাহাদুরপুরে ব্রিজ ও কচুয়ায় ফুটবল মাঠ তৈরি করে দেব। এই কচুয়ায় একটি কলেজ স্থাপন করব।

এ সময় তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ধরে আশাশুনি উপজেলায় কোন উন্নয়ন হয়নি। কুল্যা ইউনিয়নের রাস্তাঘাট ও কালভার্টগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এগুলো সংস্কার করা হবে।

বিএনপি সরকার গঠন করতে পারলে মায়ের কোলে যেমন শিশুরা নিরাপদ থাকে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাসহ সাধারণ মানুষ নিরাপদে রাখবো।

সমাবেশ শেষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০