
বিলাল হোসেন: শ্যামনগরের গাবুরায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ইউনিয়ন জামায়াতের আমীর দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, এই অঞ্চলের জেলেরা নদী ও সাগরের সঙ্গে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং সরকারি সেবা থেকে প্রায়ই বঞ্চিত থাকে। জামায়াত ক্ষমতায় গেলে এই জনগোষ্ঠীর অধিকার, পেশাগত সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল।
মন্তব্য করুন