বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

এস এম নাহিদ হাসান: সাতক্ষীরার তালা উপজেলায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সংগঠনের সভাপতি মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক হাছিবুর রহমান হাছিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, শিক্ষানুরাগী রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক মোঃ মোশারফ হোসেন এবং শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান।

আরো বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমার।

সভায় তালা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার সময়ে ৩৭টি স্কুল–কলেজ স্থাপন করা হয়েছে, কিন্তু গত ১৫ বছরে ৫টিও হয়নি। এলাকায় কপোতাক্ষ খনন, সেতু নির্মাণ, রাস্তা–ঘাট উন্নয়নসহ বহু কাজ করেছি। আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে সবার আগে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১০

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

১১

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

১২

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

১৩

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

১৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১৫

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১৬

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১৭

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৮

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৯

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০
error: Content is protected !!