বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিডার্সের লবণ ও খরা সহনশীল ধান, সবজি বীজ এবং জৈব সার বিতরণ কর্মসূচি উদ্বোধন

উপকূলীয় প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা করে কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে লবণ ও খরা সহনশীল ধান, সবজি বীজ এবং জৈব সার বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা লিডার্স।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় সংস্থার শ্যামনগরের মুন্সীগঞ্জস্থ প্রধান কার্যালয়ে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিউল আযম। সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।

অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর, কালিগঞ্জ, বাগেরহাটের মোংলা, খুলনার বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার ৩৫টি ইউনিয়নের মোট ৯,২০০ কৃষকের মাঝে ১৫,৬৫০ কেজি লবণ ও খরা সহনশীল ধান বীজ, ৩,০০০ কেজি সবজি বীজ এবং ৩০,০০০ কেজি জৈবসার বিতরণ করা হবে।

লবণ ও খরা সহনশীল এসব বীজের মধ্যে রয়েছে বিনা-১০, ব্রি-৬৭, ব্রি-৯৯, ব্রি ৯৭ ও ব্রি-১০২ জাতের ধান, গোল আলু, মিষ্টি আলু, লাউ, মিষ্টি কুমড়া, পেয়াজ, রসুনসহ মোট ২০ ধরনের সবজি বীজ এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা ও রাসায়নিক সারের ব্যবহার কমাতে জৈব সার প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০