বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব-বিভ্রান্তিতে কান না দেওয়ার আহবান

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘সিসিইউতে পূর্বের মতোই চিকিৎসাধীন আছেন’ জানিয়ে তার চিকিৎসা নিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—এতে কেউ যেন কান না দেয়।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি শুধু বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেত্রীও নন। আজ সারাদেশের মানুষ—পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক—সবাই তার জন্য দোয়া করছেন। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে ঘিরে গোটা জাতি আজ এক বেদনাবিধুর অবস্থায় রয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া বন্দি থাকা অবস্থায় নিজের সন্তান হারিয়েছেন। অনেক নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছেন। তবুও তাকে নিজের দেশ থেকে সরাতে পারেনি। তার বিরুদ্ধে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। একটি ভগ্নস্তূপের মতো জেলখানায় তাকে বছরের পর বছর রাখা হয়েছে। তারপরও তাকে এই দেশ ও মাটি থেকে সরানো সম্ভব হয়নি। আজ সারা জাতি তার জন্য দোয়া করছেন।

বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ তাকে খুব দ্রুত আরোগ্য দান করুন, সুস্থ করে তুলুন এবং আবারও এদেশের মানুষের কাছে, জনগণের কাছে তাকে ফিরিয়ে দিন।

দলের চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে রিজভী বলেন, তিনি বর্তমানে সিসিইউতে আছেন। আগে যে চিকিৎসা দেওয়া হচ্ছিল, গতকাল ও গত পরশু যেমন ছিল, আজও তেমনভাবেই চিকিৎসা চলছে। এর বাইরে আর কোনো নতুন আপডেট নেই। অন্য যে যা-ই বলুক, এতে কেউ যেন বিভ্রান্ত না হয়।

তিনি বলেন, খালেদা জিয়া এখনো খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশু যে অবস্থায় ছিলেন, আজও তিনি একই অবস্থায় আছেন।

এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলম, ডা. মাহবুবুর রহমান শামীম, ডা. জাহিদুল কবির, সাংবাদিক রাশেদুল হক, ওমর ফারুক কায়সার, ডা. আউয়াল, জাকির হোসেন ও রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১০

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

১১

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১২

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১৩

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১৪

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৫

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৬

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৭

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১৮

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৯

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

২০
error: Content is protected !!