বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে ২৪টি ছাগল এতিমখানায় সাদকা

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার শ্যামনগরের এমিতখানাগুলোতে ২৪টি ছাগল জবাই করে সাদকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন কুরআন শিক্ষা প্রতিষ্ঠান ও এমিতখানায় এসব ছাগল জবাই করে সাদকা করেন। একই সাথে এসব প্রতিষ্ঠানে দুপুরে এতিমদের খাবারের আয়োজন করা হয়েছে।

সকাল থেকে উপজেলার ভুরুলিয়া, কাশিমাড়ি, নুরনগর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় ছাগলগুলো পৌঁছেনোর পর কোরবানি দেওয়া হয়।

এসব কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ড. মনিরুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়-এ বিশ্বাস থেকেই আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!