বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ ডিসেম্বর ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট: পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা ভবন প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতে দায়িত্ব পালন করলেও এখনো সন্তোষজনক পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি।

বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দ্রুত নির্দেশনা না দেয়া হলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরে তারা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচির আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে কর্মসূচি জোরদার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমাল কুমার পাল,আবুল হাসান, মনিরুল ইসলাম, বিধান চন্দ্র মজুমদার, তবিবার রহমান, সরদার মেহেদী হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা,অন্তরা আফরোজ, এফ ডব্লিউ এ সাহানাজ পারভীন, খাদিজাতুল কুবরা, তাহমিনা খাতুন, শাহানুর বেগমসহ ১৪টি ইউনিয়নের পরিদর্শক ও এফডব্লিউএবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০