বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ, প্রাণ গেল ১০৮ কবুতরের

ডেস্ক রিপোর্ট: সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করায় প্রাণ গেল ১০৮টি কবুতরের। গত সোমবার (১ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত খামার মালিক মোঃ রায়হান কবির দিশেহারা হয়ে পড়েছেন।

এ ঘটনায় সরিষা ক্ষেতের মালিক মোঃ ইসমাইল গাজীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে সোমবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন কবুতরের খামার মালিক রায়হান কবির।

এজাহারসূত্রে জানা যায়, পদ্মশাখরা ফুটবল মাঠসংলগ্ন এলাকায় রায়হান কবির তার বসতবাড়িতে প্রায় ৩০০টির বেশি বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে একটি খামার পরিচালনা করতেন। তার খামারে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার কবুতর রয়েছে। তার খামার থেকে মাত্র ২৫০ গজ পশ্চিমে ইসমাইল গাজীর সরিষার ক্ষেত।

রায়হানের অভিযোগ, তার কবুতর মাঝে মাঝে উড়ে ইসমাইল গাজীর সরিষা ক্ষেতে বসতো, যা নিয়ে ইসমাইল বহুদিন ধরে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। হিংসার বশবর্তী হয়ে তিনি সুপরিকল্পিতভাবে সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করেন। সোমবার কবুতরগুলো খামার থেকে উড়ে বের হয়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা আবুল হোসেন একটি মৃত কবুতর নিয়ে রায়হানের বাড়িতে এসে জানান, ইসমাইল গাজীর ক্ষেতে আরও অনেক কবুতর মরে পড়ে রয়েছে। এছাড়া এখনো কিছু ছটফট করছে। পরে রায়হান দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার খামারের বিভিন্ন জাতের ১০৮টি কবুতর বিষক্রিয়ায় মারা গেছে।

রায়হানের দাবি, ইসমাইল গাজী ইচ্ছাকৃতভাবে সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে তার কবুতরগুলো হত্যা করেছেন। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রায়হান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!