বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ ডিসেম্বর ২০২৫, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম আসার কথা ছিল। এর মধ্যে ওই টিমের প্রধান ঢাকায় এসে পৌঁছেছেন।

সকাল ১০টা ২০ মিনিটে লন্ডন ক্লিনেকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে (Richard Beale) হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারিক করছেন।

এভারকেয়ার হাসাতালের একটি সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশি মেডিকেল বোর্ডের সাথে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক জাহিদ জানান, আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ আমাদের বন্ধুপ্রতীম অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ওঠানামা চলছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।

এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১০

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১১

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১২

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১৩

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৪

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৫

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৬

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৭

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৮

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৯

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

২০
error: Content is protected !!