বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ ডিসেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটার শহীদ আসিফ মিনি স্টেডিয়াম ও ভবন সংস্কারের কাজ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলার আস্কারপুরে ‘শহীদ মোঃ আসিফ হাসান মিনি স্টেডিয়াম’ এবং ‘জুলাই শহীদ আসিফ হাসান ভবন’ সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কাজের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ হাসান ও ভাই রাকিব হাসানসহ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশে স্থায়ী ক্রীড়া অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়রা এখানে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শহীদ আসিফ হাসানের স্মৃতিকে সংরক্ষণ ও তার আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ও ভবন সংস্কার কাজ সম্পন্ন হলে দেবহাটা উপজেলার ক্রীড়া কার্যক্রম নতুন গতি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০