বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ ডিসেম্বর ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিয়ামের নায়িকা হচ্ছেন সৃজিতের প্রেমিকা

বিনোদন ডেস্ক: খবর ছড়িয়েছে ‘রাক্ষস’ চলচ্চিত্রে সিয়ামের নায়িকা হবেন কলকাতার ইধিকা পাল। দেশজুড়ে গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের বিপরীতে জানা যাচ্ছে ভিন্ন তথ্য। ইধিকা নন, ‘রাক্ষস’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি আগ্রহী হয়েছেন।

এই সুস্মিতা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে সম্প্রতি আলোচনায় এসেছেন। প্রায়ই তাকে সৃজিতের সঙ্গে ঘুরতে দেখা যায়। এ আলোচনা হয় যে সুস্মিতার জন্যই মিথিলার সঙ্গে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটিয়েছেন সৃজিত। তবে কিছুই স্পষ্ট নয়, নিশ্চিত নয়।

‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ নামের দুটি চলচ্চিত্রে সুস্মিতা যুক্ত হয়েছেন। এবার এই নায়িকার নাম এলো বাংলাদেশের ‌‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে। নির্মাতা মেহেদী হাসান হৃদয় অবশ্য এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি। তবে বেশ কিছু সূত্র দাবি করছে, এরই মধ্যে সিয়ামের বিপরীতে সুস্মিতাকে নেয়ার ব্যাপারে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, ‘রাক্ষস’ অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমা। বাংলাদেশ ছাড়াও এর শুটিং হবে মালেশিয়া ও শ্রীলঙ্কায়। আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে ছবিটির শুটিং। তবে শুরুতেই থাকছেন না সুস্মিতা। পরের লটের যোগ দেবেন তিনি।

শুরুতে ‘রাক্ষস’ সিনেমায় কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে ঈদের অন্য একটি সিনেমার জন্য ‘রাক্ষস’ সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর আসে ইধিকা পালের নাম। ইধিকা নিজেই বিষয়টি সত্য নয় বলে জানান। সর্বশেষ আলোচনায় এলেন সুস্মিতা। সিনেমাপ্রেমীরা মনে করছেন, রোমান্টিক বয় সিয়ামের সঙ্গে মিষ্টি চেহারার সুস্মিতার জুটি বেশ জমে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১০

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১১

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১২

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১৩

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৪

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৫

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৬

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৭

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৮

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৯

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

২০
error: Content is protected !!