বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ ডিসেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নভেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের হয়ে বল হাতে টেস্ট ক্রিকেটে বরাবরই নিজের নির্ভরতার প্রমাণ দিয়ে চলেছেন তাইজুল। প্রতিষ্ঠিত করেছেন নিজেকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট বোলার হিসেবে। বিশেষ করে ঘরের মাঠে ম্যাচ উইনার হিসেবে প্রতিনিয়তই বৃদ্ধি করে চলেছেন নিজের সুনাম।

সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও হয়নি এর ব্যতিক্রম। আইরিশদের ধবলধোলাই করার সিরিজে ২৬.৩০ গড়ে শিকার করেছেন ১৩ উইকেট। জুটি গড়তে চাওয়া প্রতিপক্ষের প্রতিটি জুটিতেই আঘাত হানেন তিনি। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কারও। এই পারফরম্যান্সে তিনি পেয়েছেন আইসিসির নভেম্বর মাসসেরার মনোনয়ন।

তাইজুল ছাড়াও আরও ৩ ক্রিকেটার পেয়েছেন মনোনয়ন। দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। ভারতকে ২-০ তে ধবলধোলাই করার টেস্ট সিরিজে ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটি টেস্টে তিনি শিকার করেছেন ১৭ উইকেট। তার পারফরম্যান্সেই নিশ্চিত হয় ২৫ বছর পর ভারতের মাটিতে প্রোটিয়াদের প্রথম সাফল্য।

কলকাতায় প্রথম টেস্টে নেন ৮ উইকেট আর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে তার ঝুলিতে যায় আরও ৯ উইকেট। প্রথম টেস্ট ৩০ রানে জয়ের পর দ্বিতীয় টেস্ট জয় পায় ৪০৮ রানের বিশাল ব্যবধানে।

মনোনয়ন পাওয়া তৃতীয় ক্রিকেটার পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। সাদা বলের ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পাকিস্তানের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। সেই সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন দুর্দান্ত।

৫২ গড়ে ওয়ানডে সিরিজে করেছেন ১০৪ রান। স্ট্রাইকরেট ছিল ১১৪.২৮। শিকার করেন ৪ উইকেট।

টি-টোয়েন্টির ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি শিকার করেন ১১ উইকেট।

ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন জিতেন ম্যাচসেরার পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!