বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। হাজারের বেশি খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জনকে রাখা হয়েছে। এর মধ্যে সাত জন বাংলাদেশের ক্রিকেটার।

এর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

নতুন করে অন্তর্ভুক্ত ৩৫ জন খেলোয়াড়ের মধ্যে শ্রীলঙ্কান খেলোয়াড়রাও আছেন, যারা প্রাথমিক তালিকায় ছিলেন না। ডি ককের নাম যুক্ত করা হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে। এবারে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে নিয়েছিল ২ কোটি রুপিতে। মৌসুমটা ভালো কাটাতে না পারায় তাকে ছেড়ে দেয় সাবেক চ্যাম্পিয়নরা। এবার উইকেটকিপার-ব্যাটারদের জন্য নির্ধারিত তৃতীয় স্লটে আছেন ডি কক।

হঠাৎ ডি কককে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ অস্বাভাবিক নয়। সম্প্রতি আন্তর্জাতিক অবসর থেকে সরে এসে তিনি ২২ গজ মাতাচ্ছেন। ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।

নতুন খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে আছেন।

বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, নিলামের শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের নিয়ে- ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। তারপর আনক্যাপড খেলোয়াড়দের তোলা হবে নিলামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!