
মেহেদী হাসান শিমুল: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আইনুল ইসলাম নান্টা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, আরিফুর ইসলাম, যুবদল নেতা মোস্তাক আহমেদ, বিএনপি নেতা শাহজাহান সিরাজ, গোলাম মোস্তফা বাবু, যুবদল নেতা মাহমুদ হাসান মিলন, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনারুল ইসলাম ও ইয়াসিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান, আশিক, সোহাগ, শ্যামল ঘোষ, লিটন, নাঈম, সিরাজুল ইসলাম, বাদশা, শামীম ফারুক হোসেন, সাঈদ, মহিদুল ইসলাম, জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম।
দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৌদি আরব মদিনা যুবদলের সভাপতি আতিয়ার রহমান ও মেহেদী হাসান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী আয়েতুল্লাহ আল খোমিনী।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন