বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ ডিসেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৭ নৌকাসহ ৩ জেলে আটক

শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে পৃথক অভিযান চালিয়ে তিন দিনে ৭টি নৌকা জব্দ করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম। এসময় আটক করা হয় তিন জেলেকে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বনবিভাগের সদস্যরা তাদের নিয়ে লোকালয়ে ফিরলে দুপুরে আটক জেলেদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী ও পুষ্পকাটির পাকড়াতলির চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের আব্দুল মাজেদ ঢালের ছেলে জাহিদুল ইসলাম ঢালী (৩৫), একই ইউনিয়নের খলশিবুনিয়া গাইনবাড়ি এলাকার শামসুর গাইনের ছেলে মোশারফ গাইন (৫৬) ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের রজব আলী গাজীর ছেলে লিটন গাজী (৩২)।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, স্মার্ট টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নোটাবেঁকী এলাকা থেকে দুটি নৌকাসহ তিন জেলেকে আটক করেন। অন্যদিকে পুষ্পকাটির পাকড়াতলির চর এলাকায় পৃথক অভিযান চালানো হলে বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে নৌকাগুলো ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে সেখান থেকে পাঁচটি চরপাটার নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

পরে আটক জেলেদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!