বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান কাজী আলাউদ্দিনের 

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়নের চিংড়া সর্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠক ও সমাবেশে চিংড়া সর্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি সমরেশ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডলে সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

এসময় তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে নন্দিত খেলার মাঠ নির্মাণ করা হবে। যাতে যুবকেরা মাদকের সঙ্গে যুক্ত না হয়।

কাজী আলাউদ্দিন প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে কালিগঞ্জ –আশাশুনিকে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করাসহ হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রথম কাজ।

তিনি আরও বলেন, ধর্মান্ধদের চক্রান্তে পড়বেন না, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন। তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। সারা দেশে ভোট করলে মাত্র তিনটি আসন পায়, এরা দেশের জন্য কি করবে? ইসলামের দোহাই দিয়ে প্রতারণা করে ভোট চায়।

নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে তিনি বলেন, আমি এমপি থাকাকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করিনি। পুনরায় নির্বাচিত হলে কোনো নিয়োগ বাণিজ্য থাকবে না এবং শিক্ষিত বেকারদের বিনা টাকায় চাকরির ব্যবস্থা করা হবে এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করবেন।

তিনি আরও দাবি করেন, আমি এমপি ছিলাম। আমার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারের কোনো অভিযোগ নেই।

বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম (বাবু), সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রেদওয়ান ফেরদাউস রনি, মৌতলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ, উকশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) প্রভাস চন্দ্র মন্ডল, ইউপি সদস্য প্রমিলা রাণী, শিক্ষক রবিন্দ্রনাথ মন্ডল, দূর্গা মন্দির কমিটির সেক্রেটারি সঞ্জয় মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!