সাতক্ষীরা ল’ স্টুডেন্টস ফোরামের নির্বাচন ২০ ডিসেম্বর।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হক নির্বাচনী তফশিল ঘোষণা করেন ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান পর্যবেক্ষক কাজী সাহাবুদ্দিন সাজু, অ্যাড. এস এম বায়েজিদ রনি, নির্বাচন কমিশনার অহিদুল ইসলাম, সাবেক সভাপতি ফিরোজ হোসেনসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ।
নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ জমাদান ও প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, আপিল, যাচাই-বাছাই, ১৬ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২০ ডিসেম্বর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ভোট গ্রহণ করা হবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষা নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হক। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন