বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউনিফর্ম পরে জামায়াতের নির্বাচনী পথসভায় অংশগ্রহণ, পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: পুলিশের পোশাক পরে জামায়াতের নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করায় মহিবুল্লাহ কারী নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার ( ১৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া মহিবুল্লাহ কারী এএসআই (সশস্ত্র) (বিপি-৯৪১৩১৬৯১৩৭) হিসেবে যশোর জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসআই মহিবুল্লাহ কারী গত ৭ ডিসেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাতক্ষীরা শহরের ০১নং ওয়ার্ডের আমতলা মোড়ে ওয়ার্ড জামায়াতের আমির মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে অংশগ্রহণ করে ইসলামী সংগীত পরিবেশন করেন।

আরআই, পুলিশ লাইন্স যশোরের মাধ্যমে জানা যায়, তিনি গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের (আরআরএল) ছুটিতে রওনা করেন এবং ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে হাজির হন। ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান করেন। যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তার ব্যবহারিত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান করছেন। বিষয়টি রেঞ্জ ডিআইজ, খুলনা ও পুলিশ সুপার, যশোরকে লিখিতভাবে জানানো হয়। পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১০

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১১

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১২

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৩

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৪

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৫

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৬

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৭

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৮

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৯

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

২০
error: Content is protected !!