বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে আশাশুনির বেঁড়িবাধ টেকসই করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

ডেস্ক রিপোর্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন বলেছেন, আশাশুনি উপজেলার সব থেকে বড় সমস্যা টেকসই বেঁড়িবাধ। এই কোস্টাল অঞ্চলে টেকসই বেঁড়িবাধ না থাকায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগে লবণ পানি ঢুকে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল নষ্ট হয়, ঘের বেড়ির ক্ষতি হয়, মানুষ সর্বস্বান্ত হয়। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার সকল বেঁড়িবাধ টেকসই করার ব্যবস্থা করব। খালগুলো দখলমুক্ত করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, সুপেয় পানির ব্যবস্থা করব।

রবিবার (১৪ ডিসেম্বর) আশাশুনির গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ ও কালী মন্দির প্রাঙ্গণে বড়দল ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ কমিটির সভাপতি ব্রজেন কুমার মন্ডল এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল এর সঞ্চালনায়
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, জামায়াত বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা বিশ্বাসঘাতক। যারা স্বাধীনতার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট করেছে, অসংখ্য মা-বোনের সম্ভ্রম হরণ করেছে, শরণার্থী হতে বাধ্য করেছে। জামায়াত রাজাকার, আলবদর তারা কোন মুখে এখন আপনাদের কাছে ভোট চাইতে আসে?

এসময় আরো বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সমাজ সেবক মজিদ সরদার, বিএনপি নেতা শরিফুল ইসলাম, বদরুল ফকির, কামরুল ইসলাম মোড়ল, আলিম গাজী প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!