বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ডিসেম্বর ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্লাস্টিক ‘অদল-বদল’ ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বিজয় মেলায় প্লাস্টিক ‘অদল-বদল’ ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ব্যতিক্রমী এই উদ্যোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় এবং রূপান্তর বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এই ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের তথ্যমতে, পৌর এলাকায় প্রতিদিন উৎপাদিত মোট বর্জ্যের একটি উল্লেখযোগ্য অংশ প্লাস্টিক, যা জলাবদ্ধতা সৃষ্টি, মাটির উর্বরতা হ্রাস এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্যাম্পেইনের আওতায় সংগৃহীত প্লাস্টিক বর্জ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিত্যপণ্যের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ পায় এবং প্লাস্টিককে বর্জ্য নয়, বরং পুনর্ব্যবহারযোগ্য সম্পদ হিসেবে দেখার বিষয়ে সচেতন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০