বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবে ‘বনলতা সেন’ হয়ে পর্দায় আসছেন নাবিলা?

বিনোদন ডেস্ক: ২০২১-২২ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া ‘বনলতা সেন’ সিনেমার শুটিং শুরু হয়েছিল দুই বছর আগে। শুটিং শেষ হলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

জানা গেছে, নতুন বছরের ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘বনলতা সেন’।

কবি জীবনানন্দ দাশের কল্পিত নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। শুরুতে নাবিলাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সম্মত হননি। বরং নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন- তিনি ‘বনলতা সেন’ চরিত্রটিই করতে চান। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকেন নির্মাতা।

সিনেমাটির বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা মানেই এক ধরনের দায়বদ্ধতা। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন- সব মিলিয়ে পুরো প্রক্রিয়াই ছিল ভীষণ চ্যালেঞ্জিং।’

‘বনলতা সেন’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয়ে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!