বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চার প্রার্থী।

রোববার (২১ ডিসেম্বর) বিকাল চারটা পর্যন্ত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে
মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির)।

বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ড. মোঃ মনিরুজ্জামানই আমাদের চূড়ান্ত প্রার্থী। দলীয়ভাবে সবাই তাঁর পক্ষেই মাঠে রয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহ করা অপর বিএনপি নেতার বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক এই শীর্ষ নেতা বলেন, তিনি দলের একজন সিনিয়র নেতা। ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি (মাস্টার আব্দুল ওয়াহেদ) দলীয় প্রার্থীর চিঠি ইস্যু হলে মনোনয়নপত্র জমা দিবেন না বলে জানিয়েছেন। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নেবেন না। মনোনয়নপত্র সংগ্রহ মানেই আলাদা প্রার্থী হওয়া নয়। দল যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবে।

তিনি আরও বলেন, শ্যামনগরে বিএনপি ঐক্যবদ্ধ। ড. মনিরুজ্জামানের পক্ষে আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে নামছি। দলের ভেতরে কোনো বিভাজন নেই।

এদিকে স্থানীয় ভোটারদের মতে, উপকূলীয় এই আসনে জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট, নদীভাঙন, কর্মসংস্থান ও সুন্দরবন সুরক্ষা ইস্যুগুলোই এবার নির্বাচনের মূল আলোচনায় থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০