বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডেস্ক রিপোর্ট: খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্ত সিল করে দিয়েছে বিজিবি। সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম।

বিজিবি জানিয়েছে, সংঘটিত ঘৃণ্য অপরাধে জড়িত দুষ্কৃতিকারীকে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারকল্পে নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং তল্লাশি চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, খুলনার ঘটনার সাথে জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবির যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নিচ্ছিদ্র নজরদারী ও পাহারা জোরদার করা হয়েছে।

এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৫৭টি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতিকারীকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আইন-শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বিশেষ প্রচার/প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল

ইরানে টানা ১০ দফা মার্কিন হামলা, সৌদির বন্দর অবরোধে হুথির ঘোষণা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দুপুরের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১০

শ্যামনগর উপকূলকে নিরাপদ জনপদে রূপান্তরের প্রত্যয় ড. মনিরুজ্জামানের

১১

কালিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নারীর মৃত্যু

১২

চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

১৩

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১৪

মেসিদের পাশে দি মারিয়া, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত’

১৫

আশাশুনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

সাইদুর রহমান দিল্লির প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৭

আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৮

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

আশাশুনির ইউএনও’র সাথে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মতবিনিময়

২০
error: Content is protected !!