বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

ডেস্ক রিপোর্ট: যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে এককভাবে দলীয় ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দলটির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুনকে বিষয়টি নিশ্চিত করেন।

নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে হাসান আল মামুন লিখেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল (২৩ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি। লেখেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল।

বিকেলে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ফেসবুক পোস্টে লিখেছেন, দুই সিটে আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণঅধিকার পরিষদ। এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে দলটির ‘ভোটের জোট’ হওয়ার গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। তবে সেই চিন্তা থেকে সরে আসছে দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

২

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৪

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৫

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৬

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

৮

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

৯

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১০

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১১

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১২

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৩

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৬

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৭

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১৮

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১৯

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

২০