বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে দুই সন্তানের জননীর বি-ষ-পা-নে আ-ত্ম-হ-ত্যা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে মনিরা খাতুন (৩২) নামে দুই সন্তানের জননী বিষ পানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের প্রবাসী আখতারুজ্জামান টিটুর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন। পারিবারিক কলহের জের ধরে রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মনিরা খাতুন বিষ পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরবর্তীতে সোমবার (২২ ডিসেম্বর) মরদেহের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল জানান, ময়না তদন্ত শেষে সুরতহাল ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় থানায় সোমবার (২২ ডিসেম্বর) একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৭/২৫। ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!