বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুরে শরিফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা

 

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে শহীদ শরিফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রহ্মরাজপুর বাজারস্থ জামায়াত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতের ব্রহ্মরাজপুর বাজার পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস।

আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ব্রহ্মরাজপুর বাজার ইউনিট সেক্রেটারি ও ব্যবসায়ী মোখলেছুর রহমান, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোজাম্মেল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০