বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনা তৎপরতায় মবের হাত থেকে চুরি করতে গিয়ে আটক যুবকের প্রাণরক্ষা

শ্যামনগর প্রতিনিধি: সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে মব জাস্টিস থেকে প্রাণে রক্ষা পেয়েছেন চুরির সময় জনতার হাতে আটক সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি।

সোমবার রাতের এই ঘটনাটি ঘটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজার এলাকায়। স্থানীয় বাজারে চুরির সময় জনতা সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করে। সিরাজুল রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের করিম গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল বাজারে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে বেপরোয়া মারধর শুরু করে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে একটি ভবনের ভেতরে নিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। তবে ক্ষুব্ধ জনতা ভবনটি ঘিরে ফেলে এবং একপর্যায়ে সিরাজুলকে টেনে হিঁচড়ে বাইরে এনে মারধর করে হত্যার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেনাবাহিনীর সদস্যরা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে সিরাজুলকে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, এর দু’দিন আগে শ্যামনগর উপজেলার আবাদচণ্ডিপুর গ্রামে গোলাম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চারজনও সেনাবাহিনীর তৎপরতায় মব জাস্টিস থেকে প্রাণে বেঁচে যান। ওই ঘটনায় হত্যাকাণ্ডের পর গ্রামবাসী অভিযুক্ত সেলিম, সাইফুল, রেজাউল ও ফারুককে একটি ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে। উত্তেজিত জনতার কারণে পুলিশ তখন তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় চারজনকে উদ্ধার করে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল জানান, চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় সিরাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!