বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে লোনা পানি তুলে কৃষকের বোরো ধানের বীজতলা বিনষ্টের অভিযোগ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়ায় রাতের আঁধারে স্যালো মেশিনের মাধ্যমে লোনা পানি তুলে এক কৃষকের বোরো ধানের বীজতলা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক আলাউদ্দীন মোড়ল।

অভিযোগ সূত্রে জানা যায়, বেজুয়া মৌজায় প্রায় ৭.১৭ একর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যে এক সপ্তাহ আগে বীজতলা প্রস্তুত করেন কৃষক আলাউদ্দীন মোড়ল।

রোববার (২১ ডিসেম্বর) রাতে পরিকল্পিতভাবে পাশের একটি পুকুর থেকে স্যালো মেশিনের মাধ্যমে লোনা পানি উঠিয়ে তার বীজতলায় প্রবেশ করানোয় বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী কৃষক আলাউদ্দীন মোড়ল জানান, বেজুয়া গ্রামের মৃত শেখ আমিন উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও জানান, শফিকুল ইসলামের ভাই ও বোনদের কাছ থেকে তিন বছর মেয়াদে ৭.১৭ একর জমি লিজ নিয়ে বৈধভাবে বোরো ধান চাষের প্রস্তুতি নিয়েছিলেন।

কিন্তু বীজতলা নষ্ট হওয়ায় চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দীন মোড়ল বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কয়েক দিনের মধ্যেই বোরো ধানের চারা রোপণের কথা ছিল। কৃষকের এমন ক্ষতি কোনোভাবেই কাম্য নয়।

এদিকে স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের মৎস্য চাষের পুকুর থেকে পাইপের মাধ্যমে পানি প্রবাহিত হয়ে বীজতলায় ঢুকেছিল। পরে এলাকাবাসীর সহায়তায় ওই পাইপের মুখ বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে অভিযুক্ত শেখ শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই এবং এ বিষয়ে কিছুই জানি না।

ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০