বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো সাবেক এমপি আশুকে

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাজধানী ঢাকা নেওয়া হয়েছে। সেখানে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আশরাফুজ্জামান আশু সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আসন্ন নির্বাচনে তিনি সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, আশু সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাসায় আকস্মিক শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী আরিফ আহমেদ জানান, আশরাফুজ্জামান আশু আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ইতোপূর্বে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বর্তমানে তিনি জন্ডিস, কিডনিসহ একাধিক জটিলতায় আক্রান্ত এবং অনিয়ন্ত্রিত রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। পরিবারের সম্মতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীতে রেফার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!