বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ডিসেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অবৈধ মাটি বহনকারী ট্রলি আটক করায় পুলিশ ফাঁড়িতে হামলা!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় বেতনা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় একটি ট্রলি আটক করাকে কেন্দ্র করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা আটককৃত ট্রলি ও সংশ্লিষ্ট লেবার সরদারকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার (২৪ ডিসেম্বর) ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহরাব জানান, বেতনা নদীর পাড়ের মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। ইতোমধ্যে ইউএনও মহোদয়ের মাধ্যমে ওই স্থানের কাজ টেন্ডার হয়ে গেছে এবং কেউ যেন মাটি কাটতে না পারে—এ বিষয়ে আগেই নির্দেশনা দেওয়া রয়েছে। এরপরও অবৈধভাবে মাটি কেটে নেওয়ার সময় একটি ট্রলি আটক করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সরদার কেসমত (৪৫)–কে ফাঁড়িতে বসিয়ে রাখা হয়েছিল। এরই মধ্যে ওই পক্ষের লোকজন দলবদ্ধভাবে এসে পুলিশ ফাঁড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। একপর্যায়ে তারা আটককৃত ট্রলি ও তাদের গাড়িসহ সরদারকেও জোরপূর্বক নিয়ে যায়।

এসআই সোহরাব আরও বলেন, এ ঘটনার বিষয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০