বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ রানে ৮ উইকেট, টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ভুটান স্পিনারের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভুটানের তরুণ স্পিনার সোনম ইয়েশে। মায়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে অসাধারণ বোলিংয়ে ৭ রান খরচায় ৮ উইকেট শিকার করেছেন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে এটিই এখন সেরা বোলিং ফিগার।

এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের দখলে।

২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। চলতি মাসে বাহরাইনের পেসার আলি দাউদ ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছিলেন। ইয়েশের এই কীর্তিতে দুজনই নেমে গেলেন তালিকার পরের ধাপে।
ভুটানের গেলেফুতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় মায়ানমার।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান তোলে ভুটান। জবাব দিতে নেমে সোনম ইয়েশের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি মায়ানমার। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে।
ইয়েশে নিজের স্পেলের শুরুতেই ম্যাচে প্রভাব ফেলেন।

তৃতীয় ওভারে বোলিংয়ে এসে কোনো রান না দিয়ে তিন ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। পঞ্চম ওভারে তিন রান দিয়ে নেন আরেকটি উইকেট। সপ্তম ওভারে এক রান খরচায় তুলে নেন আরও দুই উইকেট। শেষ ওভারে আরও দুটি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নিশ্চিত করেন ২২ বছর বয়সী এই স্পিনার। মাত্র ৯ দশমিক ২ ওভারে অলআউট হয়ে যায় মায়ানমার।
এই জয়ে ৮২ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভুটান। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। সিরিজের চতুর্থ ম্যাচে আগামীকাল আবার মুখোমুখি হবে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!