বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ ডিসেম্বর ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তর সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে দিল রাজশাহী

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চমকপ্রদ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বাগতিক সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করে রাজশাহী। অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেটের দেওয়া ১৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহী ২ উইকেট হারিয়ে, হাতে ২ বল রেখেই জয় নিশ্চিত করে।

শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে অনবদ্য জুটিতে ৫১ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম।

খালেদ আহমেদের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড-অনে হজরতউল্লাহ জাজাইয়ের হাতে ক্যাচ দেন তিনি।

এরপর শান্ত ও সাহিবজাদা ফারহান ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ফারহান আউট হন মেহেদী হাসান মিরাজের বলে। এরপর শান্ত ও মুশফিক ধীরে কিন্তু নিশ্চিতভাবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন।

৩৬ বলে ফিফটি পূর্ণ করা শান্ত পঞ্চাশের পর গতি বাড়ান। নাসুম আহমেদ ও মিরাজকে একের পর এক চার-ছক্কা হাঁকান তিনি। ইনিংসের ১৭তম ওভারে ইথান ব্রুকসকে ছক্কা মেরে শান্ত-মুশফিক জুটির শতক পূর্ণ হয়। শেষ ওভারে নিজের বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন রাজশাহীর অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট ভালো শুরু পায় রনি তালুকদার ও সাইম আইয়ুবের ব্যাটে। তবে এই জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো।
পাওয়ার প্লে শেষে সন্দ্বীপ লামিচানে জাজাই ও রনিকে ফিরিয়ে ম্যাচে রাজশাহীকে ফেরান। এরপর মোহাম্মদ ইমন ও আফিফ হোসেন জুটি গড়ে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন। ইমন অপরাজিত থাকেন ৬৫ রানে, আর আফিফ ১৯ বলে করেন ৩৩ রান।

রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন লামিচানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১০

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১১

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১২

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৩

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৪

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৫

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৬

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৭

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৮

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৯

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!