বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার অসুস্থতায় তিন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত বিএনপির

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়ার প্রতিটি আসনের জন্য আগাম বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনেই তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সোমবার (২৯ ডিসেম্বর) সেগুলো জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে এই আসনে তিনিই বিএনপির প্রার্থী হতে পারেন।

এছাড়া বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের জরিপ, অভ্যন্তরীণ অসন্তোষ এবং রাজনৈতিক সমীকরণ বিবেচনায় এখন পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি।
পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, এসব প্রক্রিয়া শেষে শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০